ক্যরিয়ারের শুরুতে কোথায় কাজ করা উচিত?
বড় প্রতিষ্টানের ছোট পদে নাকি ছোট প্রতিষ্টানের বড় পদে?
জীবনে সব মানুষেরই টার্গেট থাকে বড় কিছু হওয়া, বড় কোন পজিশনে কাজ করা। এজন্য ক্যারিয়ারের শুরুতে বা আর্লি স্টেজে সবারই একটা ইচ্ছে থাকে অফিসার লেভেলের কিছু হওয়া। এজন্য অনেককেই দেখা যায় ছোট প্রতিষ্টানের বড় কোন পজিশনে জয়েন করতে।
ক্যারিয়ারের শুরুতে এটা একটা কঠিন প্রশ্ন যে কোথায় কাজ করা উচিত? বড় প্রতিষ্টানের জুনিয়র লেভেলে নাকি ছোট প্রতিষ্টানের সিনিয়র লেভেলে? ব্যাপারটা সরাসরি উত্তর দেওয়াটাও মুশকিল।
দুই দিকেই অনেকগুলো সুবিধা-অসুবিধা আছে। ক্যারিয়ারের শুরুতেই আমার ২ ধরনের প্রতিষ্টানেই কাজ করার অভিজ্ঞতা হয়েছে,নিজের ব্যবসা প্রতিষ্টান চালানোর অভিজ্ঞতা হয়েছ। সেই হিসেবে আমার অভিজ্ঞতা, ভাবনাগুলো শেয়ার করি চলেন, দেখুন কাজে লাগে কিনা আপনার…
ছোট প্রতিষ্টানের বড় পজিশনে কাজ করলে আপনাকে এক সাথে অনেকরকম কাজ করতে হবে, একটা প্রতিষ্টানের সবগুলো ডিপার্টমেন্ট যেমন অপারেশন, ফাইন্যান্স, সাপ্লাই চেইন, সেলস, এমনকি এইচআর সম্পর্কেই আইডিয়া থাকা লাগবে, সব ধরনের কাজই আপনাকে এখানে করতে হয়, প্রচুর ডিসিশন মেক করতে হবে যেগুলো আপনাকে অনেককিছুই শেখাবে, আপনাকে একজন অলরাউন্ডার হিসেবে তৈরি করবে। তবে এটাকে অনেকগুলো লিমিটেশনও থাকবে, যেমন আপনি একটা ছোট সার্কেলের মধ্যে ঘুরাঘুরি করবেন, অনেকসময় আপনার ক্যারিয়ার গ্রোথ কম থাকবে, আপনার পটেনশিয়ালিটিও সেভাবে ইউজ করতে পারবেন না। আপনার স্যালারিরও একটা লিমিটেশন থাকবে, অনেকবছর চাকরি করলেও আপনার স্যালারিটা সেভাবে বাড়বে না। আরো বেশ কিছু নেগেটিভ বিষয় আছে যেটি নিয়ে বলতে গেলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে তাই আরেকদিন বলবো।
অপরদিকে বড় প্রতিষ্টানের ছোট পজিশনে ক্যারিয়ার শুরু করলে আপনার শেখার ঝুড়িটা অনেক বড় হবে, আপনার প্রচুর অভিজ্ঞতা হবে, অনেক অভিজ্ঞ, ট্যালেন্টেড মানুষের সাথে থেকে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনি শিখতে পারবেন, অফিস কালচার সম্পর্কে জানতে পারবেন, কিভাবে একটা টিম তৈরি করতে হয়, কিভাবে টিমওয়ার্ক করতে হয়, কিভাবে ডিসিশন নিতে হয়, যে কোন কাজ করার আগে কি কি চেকলিস্ট করতে হয় সেগুলো শিখতে পারবেন। আপনার বড় একটা নেটওয়ার্ক তৈরি হবে যেটা আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি করে দিবে। আবার অসুবিধার দিকটা হচ্ছে এখানে আপনাকে প্রচন্ড পরিমান খাটতে হবে, অনেক নোংরা পলিটিক্সেরও স্বীকার হতে পারেন আপনি৷ আপনার নিজের ডিসিশন নেওয়ার সুযোগও কম থাকবে৷ আপনি শুধু একটা ডিপার্টমেন্টেই কাজ করবেন বলে ভার্সোটাইল এক্সপেরিয়েন্স কম হবে।
তবে ওভারঅল হিসেব করে যদি আমার থেকে সাজেশন চান, তাহলে বলবো একজন ফ্রেশার হিসেবে আপনার উচিত হবে বড় কোন প্রতিষ্টানের ছোট পজিশনে জয়েন করে প্রথম তিন বছর শুধু কাজ করে যাওয়া, যেটি যেমন কাজই হোক। নিজেকে অপশন হিসেবে এমনভাবে তৈরি করা যাতে অফিস শুধু একটা কাজ বা ডিপার্টমেন্টের জন্যই আপনাকে চিন্তা না করে আরো কয়েকটি ডিপার্টমেন্টের জন্যও আপনাকে ভাবতে পারে। তাহলেই দেখবেন অফিস আপনাকে সহজে ছাড়তে চাইবে না, নেগোসিয়েশনের মাধ্যমে অনেকরকম ফ্যাসিলিটিজ আপনি নিতে পারবেন, অনেকদ্রুতই আপনি ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন। অন্য কোথাও এপ্লাই করলে সেখানেও আপনি নিজেকে বাকি ক্যান্টিডেন্টদের থেকে অনেক এগিয়ে রাখতে পারবেন…
ক্যারিয়ারের শুরুতে ধৈর্য ধরে শেখাটাই আসল। পদ ছোট হলে সমস্যা নেই—শেখার সুযোগ বড় হলেই আপনার ভবিষ্যতের দরজা অনেক বড় হবে।
©Kazi Irfan

