কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিটেইলস বলা, শুধু মাত্র এই একটা জিনিস দিয়ে অনেক কঠিন কাজ সহজে করে ফেলা যায়…
ধরুন আপনি আপনার টিমকে কোন একটা কাজের শুধু ইনস্ট্রাকশনটাই দিলেন যে এই কাজটা কর, কিন্তু কেন কাজটা করবে সেটা জানালেন না৷ তখন তারা ব্লাইন্ডলি কোনমতে শুধু আপনি যেটি বলেছেন সেটিই এলেমেলোভাবে করবে, এর সাথে যদি রিলেটেড আরো কিছু থাকে সেগুলো তারা করবে না কারণ তারা তো জানেই না কাজটা কেন করছে
কিন্তু এর পরিবর্তে আপনি যদি তাদের পুরো জিনিসটা নিয়ে ব্রিফ করেন, কেন তারা কাজটা করবে, এই কাজের উদ্দেশ্যটা কি, এরপরে আপনি কি করবেন ইত্যাদি তাদের জানান তাহলে দেখবেন তারা সেই কাজটি অনেক গুছিয়ে করবে৷ এই কাজের সাথে যদি আরো রিলেটেড কিছু থাকে সেগুলোও নিজ দায়িত্বে করে নিবে যাতে পরবর্তী কাজগুলোও সহজ হয়। এমনকি এই প্ল্যানিং এও যদি কোন ভুল থাকে বা আরো বেটার কোন আইডিয়া থাকে সেগুলোও তারা আপনার সাথে শেয়ার করবে, এটাতে আলটিমেটি আপনারই লাভ।
ধরেন আপনি কোন ছোট বাচ্চাকে জাস্ট বললেন মাদক নিও না। তখন কিন্তু সে জীবনে একবার হলেও মাদক নেওয়ার ট্রাই করবে কারণ মানুষ হিসেবে আমাদের সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আকর্ষন কাজ করে৷
কিন্তু এর পরবর্তে আপনি যদি তাকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারেন যে কেন সে মাদক নিবে না, নিলে কি কি খারাপ হতে পারে, কেন এসব থেকে দূরে থাকা উচিত তাহলে দেখবেন সে নিজে ত মাদক থেকে দূরে থাকবেই পাশাপাশি নিজেও অন্যদের এটা থেকে দূরে থাকার জন্য বলবে
আমার লাইফে এই জিনিসটা আমি অনেক আগে থেকে প্র্যাকটিস করি। কখন কাউকে কোন কাজ করতে বলার সময় বা কোন কিছু নিষেধ করার সময় চেষ্টা করি সেটি নিয়ে তাকে ৩৬০° ব্রিফ করতে। এটাতে অনেকসময় তাদের দিক থেকেই আরো অনেক বেটার সাজেশন পেয়ে যায় যেটি কাজ অনেক সহজ করে দেয়।
কেউ যখন আমাকে কোন কাজের ইনস্ট্রাকশন দেয় তখনও চেষ্টা করি সেটির ব্র্যাকগ্রাউন্ড জানার। এটাতে কাজটা গুছিয়ে করতে আমার জন্য সুবিধা হয়
এই জিনিসটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, চমৎকার রেজাল্ট পাবেন

