ভবিষ্যৎ কাস্টমারকে সম্মান করছেন তো??

শিরোনাম দেখে হয়তো অনেকে একটু ধন্দে পড়েছেন। ভাবছেন কাস্টমারকে সম্মান করা যায় জানেন, কিন্তু ভবিষ্যৎ কাস্টমার যার সাথে কিনা এখনো কানেকশনই হয় নি তাকে কিভাবে সম্মান করা যায়৷ জ্বি কথাটা মিধ্যে নয়,সত্য। কিভাবে সম্মান করতে হয় জানতে হলে পোস্টটি শেষ পর্যন্ত পড়তে হবে… 

বিজনেসের আদি এবং আসল কথাই হচ্ছে “কাস্টমার ইজ কিং”।  বিজনেসে কাস্টমার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রোডাক্ট ভাল হলেই হবে না, আপনার সার্ভিসও হতে হবে সেরা। অনেক প্রতিষ্টানের প্রোডাক্টে কোন সমস্যা থাকলে চমৎকার কাস্টমার সার্ভিস দিয়ে সেটা পুষিয়ে নেওয়া যায়। কিন্তু প্রোডাক্ট টপ নচ হলেও সার্ভিস ভাল না হলে মার্কেটে টিকে থাকা খুবই কঠিন। 

কাস্টমার অনেক রকম হয়, তবে বড় একটা অংশই হচ্ছে সাইলেন্ট কাস্টমার। এরা আপনার কোথাও পোস্ট, কমেন্টস, রিয়েক্ট করবে না কিন্তু আপনার সব এক্টিভিটিজই ফলো করবে। আপনার প্রোডাক্টটি যখন তাদের প্রয়োজন হবে শুধু তখনই তারা আপনাকে নক করবেন৷ এরা চুপ থেকে দেখে আপনি বাকিদের কিভাবে সার্ভিস দিচ্ছেন। যদি স্পেসিফিক করে বলতে চাই, আমার ব্যাক্তিগত এনালাইসিস হচ্ছে যারা ক্যারিয়ারের দিক থেকে একটু ভাল অবস্থানে থাকেন তারা সাধারণত এমন হন 

বিজনেসে কাস্টমার ক্যাটাগরি নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেখবেন সেখানে পটেনশিয়াল কাস্টমার নামে একটু টপিকস আছে। এটাতে বুঝায় যারা বর্তমানে আপনার কাস্টমার নয়,কিন্তু ভবিষ্যতে হতে পারে। এখন এদের যদি আপনি সঠিকভাবে নার্সিং করতে না পারেন তাহলে কিন্তু তাদেরকে কাস্টমার হিসেবে পাবেন না। তাহলে কি করতে হবে?? বলছি একটু পর..

দীর্ঘ সময় ধরে কমিউনিটিতে থাকার ফলে অনেকের অনেক রকম পোস্ট চোখে পড়েছে। এদের মধ্যে অনেকের পোস্টের ধরণ, কমেন্টসে অন্যের সাথে তার কথা বলা, ব্যাবহার দেখে আমি ঠিক করে ফেলেছি যদি কখনো তার পেইজের প্রোডাক্টগুলো আমার প্রয়োজনই হয় তবুও আমি তার থেকে কিনবো না। 

এখন এখানে ভাল করে খেয়াল করে দেখুন বিষয়টা, আমি কিন্তু ওনার সাথে কোন মেসেজে বা ফোনে কোন যোগাযোগ করি নি বরং দেখেছি অন্যের সাথে তার ব্যাবহার। একই সাথে আমি যে তার প্রতি বিরূপ ধারণা পোষন করছি সেটাও কিন্তু তাকে কখনো বলিনি। মানে বিষয়টা হচ্ছে তিনি যে তার একজন পটেনশিয়াল কাস্টমারকে হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু তিনি নিজেই জানেন না!!!  একবার ভাবেন তো আমার মত যদি একই রকম আরো ২০ জন কাস্টমারকে তিনি হারিয়ে ফেলেন তাহলে ওনার বিজনেসে সেটা কেমন প্রভাব ফেলতে পারে?? 

এখন প্রশ্ন করতে পারেন যে কি এমন ঘটলো যে যারফলে আমি এমন সিদ্ধান্ত নিলাম??? এমনটা হওয়া খুবই সিম্পল, ওনার কাস্টমার সার্ভিস। এখনো পর্যন্ত আমার চোখে অনেক পোস্ট, কমেন্টস পড়েছে যেগুলো না দেখলেই বরং খুশি হতাম।একবার তো একজনকে দেখেছিলাম যিনি কাস্টমার প্রোডাক্ট নিয়ে অভিযোগ করায় কথা প্রসঙ্গে ক্ষমতার হুমকিও দিয়ে বসেছিলেন!!!  স্যরি টু সে, নিজেকে সফল উদ্যোক্তা দাবি করা অনেকজনকে দেখলাম যারা কিনা কাস্টমার সার্ভিসের ক ও জানে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে।  

আপনি যখন মার্কেটিং, পাবলিকভাবে আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করবেন তখন আপনাকে ১০০% ওনাকে সম্মান দিয়েই কথা বলতে হবে। কোন বিষয়ে তিনি ভুল বললেও সেটা টেকনিক্যালি ওনাকে অসম্মান না করেই বলতে হবে। মানে সাপও মরবে, লাঠিও ভাঙ্গবে না এমন অবস্থা। আপনার প্রটেনশিয়াল কাস্টমাররা আপনার সাথে সরাসরি যোগাযোগ করার আগে চেক করবে আপনি অন্যদের সাথে কিভাবে ব্যবহার করছেন, কেমন সার্ভিস দিচ্ছেন। যদি সেটা দেখে তাদের ভাল লাগে তখন তারা আপনার থেকেও প্রোডাক্ট কিনবেন, কিন্তু যদি অন্যথা হয় তখন তারা আপনার থেকে আর কিনতে যাবেন না। 

তাই বর্তমান কাস্টমারদের ভাল সার্ভিস দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ কাস্টমারকেও সম্মান করুন। নয়তো আপনার আম ছালা সব যাবে। আপনি ব্যবসা নিয়ে প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর টাকা খরচ করবেন কিন্তু দিনশেষে আশানুরূপ রিটার্ন পাবেন না। তারপর এক সময় লসে পড়ে হতাশায় টাকা, অর্থ, সময় সবই হারাবেন৷ আশা করবো আপনাদের কারো যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *