রমজানের প্রস্তুতি নিন এখন থেকেই

আর তো মাত্র কয়েকদিন পরেই রমজান শুরু, সিয়াম সাধনার মাস। আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যবসা করারও মাস। রমজানে সবাই একটু ভাল খাবার দাবার খেতে পছন্দ করে, এরপরই ঈদ আসছে সেটিতে সবাই নতুন জামা, ঘর সাজানোর আইটেমও কিনে। সবমিলিয়ে বলা যায় রমজান মাসের সবারই ব্যবসা করার বেশ ভাল একটা সুযোগ থাকে।

তাই একজন ব্যবসায়ী হিসেবে আপনার জন্য সবথেকে ভালহবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া কারণ আর তো মাত্র কিছু দিন পরেই রমজান শুরু। এখন কিভাবে প্রস্তুতি নিতে পারেন?? চলুন কিছু আইডিয়া শেয়ার করি..

১. ইসলামিক কনটেন্ট :- রমজান মাসে প্রতিদিন রমজান রিলেটেড বিভিন্ন কনটেন্ট শেয়ার করতে পারেন। রমজানে এই ধরনের কনটেন্ট ভাল এনগেজমেন্ট দেয়।

২. অফার দেওয়া :- রমজানে সারা পৃথিবীতে পন্যের দাম কমলেও আমাদের দেশে উল্টো বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি যদি কোন অফার দিতে পারেন তাহলে সেটা মানুষ সেটি লুফে নিবে,আপনার প্রতিও একটা পজেটিভ ইম্প্রেশন তৈরি হবে, যেটি আপনার সেলও বাড়াবে, ব্র্যান্ড বিল্ড করতেও সাহায্য করবে।

৩. নতুন কালেকশন, প্রোডাক্ট নিয়ে আসুন :- রমজান উপলক্ষে নতুন কোন প্রোডাক্ট বা পুরোনো প্রোডাক্টের নতুন কোন ভ্যারিয়েশন নিয়ে আসতে পারেন। এতে আপনার এনগেজমেন্ট বাড়বে,সেল বাড়তে পারে।

৪. পুরোনো কাস্টমারদের নক করুন :- রমজানের শুরু থেকে আপনার কাস্টমার ডাটাবেইজ খুলে পুরোনো কাস্টমারদের কল করা শুরু করুন, তাদের রিকল করুন। অনেকসময় কাস্টমার আপনার প্রোডাক্ট একবার নিয়ে পছন্দ করলেও পরবর্তীতে ভুলে যায়। তাই আপনি যদি তাদেরকে কল করে আপনার কথা মনে করিয়ে দিতে পারেন, প্রোডাক্ট নিয়ে নতুন করে জানাতে পারেন তাহলে জোর সম্ভাবনা থাকে তারা আবারো আপনার থেকে প্রোডাক্ট কিনবে। তাই সময় নিয়ে কাস্টমার ডাটাবেইজ নিয়ে বসুন, তাদেরকে ফোন করে মনে করিয়ে দিন আপনার কথা।

৫. ডিজিটাল মার্কেটিং :- রমজান উপলক্ষে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এইটাতেও আপনার সেল বাড়বে

এগুলো তো জাস্ট আমার কিছু আইডিয়া, এর বাইরেও আরো অনেক অনেক উপায়ে আপনি রমজানের প্রস্তুতি নিতে পারেন। কমেন্টসে জানিয়ে দিন আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন 😁

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *