হানিমুন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বিযের পরপরই নব দম্পতি হানিমুনে চলে যায়। এটা নিয়ে সবার মধ্যে অনেক আগ্রহ,ভাল লাগা কাজ করে। তবে শুধুমাত্র বিয়ে নয়, আরো অনেক ক্ষেত্রেই এই হানিমুন পিরিয়ডটা দেখা যায়। এই যেমন দেখুন প্রেমের ক্ষেত্রেও, নতুন নতুন প্রেমে কাপলরা ফেসবুকে ক্যাপশন দেয় “Made for Each Other” “Best Couple” ” আমৃত্যু একসাথে থাকবো” ইত্যাদি ইত্যাদি।কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখা যায়, দুইজনের মধ্যে প্রচুর ঝগড়াঝাঁটি, এমনকি ব্রেকআপ-ডিভোর্সও হয়ে যায়। কেন হয়?? আচ্ছা কেমনই বা বিজনেস গ্রুপে এসব বিষয় নিয়ে আলোচনা করছি ভাবছেন?? আরে দাঁড়ান, বলছি…
The term “holiday” is one that we all know. The couple heads out on their honeymoon right away after the ceremony. Everyone finds it really interesting and likeable. This honeymoon period, however, is observed in many other situations outside marriage. Similar to this, newlyweds post captions on Facebook such as “Made for Each Other,” “Best Couple,” “Together forever,” and so on. However, it soon becomes apparent that the two are frequently at odds with one another—even leading to a split or divorce. For what reason is that? So, how do you propose to address these concerns in the business blog? I see what I’m saying.
সম্পর্কে যেমন একটা হানিমুন পিরিয়ড থাকে,তেমনি বিজনেসেও একটা হানিমুন পিরিয়ড থাকে। যেটা আমরা অনেকে জানি না বা জানলেও সেভাবে ভাবি না। এই হানিমুন পিরিয়ডটাতে আপনার সবকিছুই ভাল লাগবে। প্রচুর অর্ডার আসবে, প্রচুর মানুষের সাড়া পাবেন। আপনার মনেহবে আরে আমি তো সফল। ঠিক যেমনটা দেখা যায় অনেকের ক্ষেত্রে ২ মাস বিজনেস করেই নিজেকে সফল উদ্যোক্তা দাবি করেন। কিন্তু আর কয়েকমাস পরেই দেখা যায় তিনি ব্যাবসায় গুটিয়েই চলে যাচ্ছেন। কিন্তু কেন??
There’s a honeymoon phase in business, just like there is in a romantic relationship. which, even if it is known, many of us either don’t think about or don’t know. Everything will be wonderful to you during this honeymoon phase. There will be a large number of orders and responses. You’ll believe that you are succeeding. As is frequently the case, they declare themselves to be prosperous business owners after just two months of operation. However, it becomes apparent after a few months that he is closing up shop. However, why?
যে কোন সম্পর্কে বা বিজনেসে সাধারণত ৪ টা স্টেজ থাকে। There are usually 4 stages in any relationship or business.
- ১. হানিমুন/Honeymoon,
- ২. ক্রাইসিস/Crisis
- ৩. রিকোভারি/Recovery
- ৪. এডজাস্টমেন্ট/Adjustment
হানিমুন পিরিয়ডে আপনার সবকিছুই ভাল চলবে। আপনি প্রচুর পরিমান অর্ডার পাবেন, এমন যে অর্ডারের চাপে আপনি বেদিশা হযে যাবেন৷ এই সময়ে আপনার কোন ভুল, দোষ ত্রুটি আপনার চোখে পড়বে না। চোখে পড়লেও সেটাকে সেটা সবাই তেমন বড় কিছু ভাববেন না, আপনিও সে-সব নিয়ে অত মাথা ঘামাবেন না। আপনার মনেহবে আপনি সফল। এখন প্রশ্ন হচ্ছে এই পিরিয়ডটা কতদিন চলে?? একটা বিজনেসের হানিমুন পিরিয়ড মোটামুটি ৬ মাস থেকে ১ বছর।
During the honeymoon phase, everything will go smoothly for you. There will be a lot of orders, so much so that the strain of orders will overwhelm you. You won’t be able to notice any defects, problems, or blunders with your eyes at this period. Everyone won’t find it significant, even if you do, so you won’t worry about it. It will give you a sense of accomplishment. The question at hand is: How long does this phase last? A typical business honeymoon lasts between six months to a year.
হানিমুন পিরিয়ড়ের পরে আসে ক্রাইসিস পিরিয়ড। এই সময়টাতে আপনার সেল একটু একটু করে কমতে থাকে, বিজনেসে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ১০ টা কাজ করলে তারমধ্যে ৬-৭ টাই ভুল হয়ে যায়, সবাই আগেরমত আর আগ্রহ দেখায় না। এই সময়টাতে সবার মধ্যে একটু হতাশা চলে আসে। কেউ কেউ এই ধাক্কাটা সামলে নিয়ে টিকে থাকতে পারেন৷ আর কেউ কেউ ঐ ২ মাসে সফল উদ্যোক্তার মত ধাক্কাটা সামলাতে না পেরে বিজনেস বন্ধ করে দেন। এই সময়টাতেই হয় একজন উদ্যোক্তা,ব্যাবসায়ির চূড়ান্ত পরিক্ষা।
The honeymoon phase is followed by the crisis phase. During this period, several business-related issues start to surface, and your sales starts to gradually get smaller. If you do ten jobs and seven of them are unsuccessful, then nobody is as interested as they once were. Everyone starts to get a bit irritated at this point. Some people are able to tolerate this shock. And some closed their businesses because they were unable to recover from the shock like a savvy business owner in those two months. This is the moment when an entrepreneur’s enterprise is put to the ultimate test.
ক্রাইসিস পিরিয়ডের পরে আসে রিকোভারি পিরিয়ড। এমন সময়টাতে আপনার সেলস গ্রাফ আবার একটু একটু করে উপরের দিকে উঠতে থাকে। বিজনেসের অবস্থাও একটু একটু করে ভাল হতে থাকে। ক্রাইসিস পিরিয়ড়ের কিছু কিছু পদক্ষেপ, সিদ্ধান্ত আপনাকে এই পিরিয়ড়ে নিয়ে আসতে সাহায্য করে৷ এই সময়টাতে আপনাকে প্রচুর কাজ করতে হয়..
The recovery phase follows the crisis phase. It is at this point that your sales graph begins to gradually grow once more. The business environment is gradually improving. Time of crisis A few actions and choices assist you get through this time. You have a lot of work to accomplish at this time.
রিকোভারি পিরিয়ডের পরে আসে এডজাস্টমেন্ট পিরিয়ড। এই পিরিয়ডে আপনার সেলস গ্রাফটা আবার অনেকটা হানিমুন পিরিয়ডের মত হয়ে উঠে৷ আপনার বিজনেস গ্রাফটা উপরের দিকে উঠতে থাকে। এই সময়টাতে আপনি কম পরিশ্রম করলেও ভাল রেজাল্ট পাওয়া যায়। এই পিরিয়ডটাতে সবার পক্ষে আসা সম্ভব হয় না। মাত্র ৩০-৪০% বিজনেসই এই পিরিয়ড পর্যন্ত টিকে থাকতে পারে৷ বাকিরা তার আগেই এই লম্বা রেস থেকে ঝড়ে পড়েন। এই স্টেজে আসতে পারলে তবেই আপনি নিজেকে কিছুটা সফল দাবী করতে পারেন।
The adjustment period follows the recuperation period. Your sales graph starts to resemble a honeymoon phase at this time. The company graph begins to ascend. You put in less labor and achieve better outcomes during this period. Not everyone is able to attend during this time. During this time, just 30–40% of firms survive. Before him, the others quickly left this tiresome race. You can only consider yourself to be moderately successful if you make it this far.
শুধুমাত্র বিজনেস নয়,খেয়াল করলে দেখবেন আমাদের সবকিছুই এই গ্রাফটার মধ্য দিয়ে যায় । শুরুতে যে প্রেম-বিয়ের কথা বললাম সেটাও কিন্তু এই গ্রাফটার মধ্য দিয়ে যায়, যার ফলে হানিমুন পিরিয়ড়ে যারা বেস্ট কাপল ছিল, ক্রাইসিস পিরিয়ডে দেখা যায় তাদেরই ব্রেকআপ হয়ে যায় ।
Everything flows via this graph, not just business, as you can see. Those who were the best pair during the honeymoon phase end up breaking up during the crisis phase since the love-marriage that I described from the beginning also experiences this graft.
এই ফানেলটা যেহেতু হবেই হবে তাই আমাদেরও সেভাবেই প্ল্যানিং করা উচিত। হানিমুন পিরিয়ডেই নিজের সব শক্তি খরচ করে ফেলা যাবে না, যে কোন কাজকেই ভালভাবে এনালাইসিস করতে হবে। ছোটখাট ভুলগুলোকেও গুরুত্ব দিয়ে শুধরে নিতে হবে৷ তবেই আমরা এডজাস্টমেন্ট পিরিয়ড পর্যন্ত পৌঁছাতে পারবো…
This funnel is inevitable, therefore we should make plans for it. One cannot give their best during the honeymoon phase; any work must be carefully considered. Even little errors should be carefully fixed. After that, we may begin the adjustment stage.

